গাজীপুর , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: তেল ও নিত্যপণ্যের দাম বাড়েনি তেলিপাড়ায় বাল্যবিবাহ ও কাজী অফিসে অনিয়ম নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তা সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ, পাপন গ্রেফতার কাশিপুর থানার উদ্যোগে নিখোঁজ বৃদ্ধা উদ্ধার চট্টগ্রামে হাম উপসর্গে শিশুমৃত্যু: নেই হাম পরীক্ষার ল্যাব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি দিনাজপুর সীমান্তে ফেন্সিডিল জব্দ: ৪২ বিজিবি অভিযান সফল বিরামপুর বালি উত্তোলন: কৃষি ক্ষতির ঝুঁকিতে ফসলি জমি চট্টগ্রামে চোলাই মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ৬ গাজীপুরে খাল খনন কর্মসূচি শুরু, জলাবদ্ধতা নিরসনে বড় উদ্যোগ পাহাড়ি শিক্ষা উন্নয়ন ও মানবিক সহায়তায় মামুনী চাকমার সংগ্রাম
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: তেল ও নিত্যপণ্যের দাম বাড়েনি

  • Reporter Name
  • Update Time : ২০ ঘন্টা আগে
  • ১৯ Time View

ফরিদপুর প্রতিনিধি মোঃ ইলিয়াছ খান: বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, দেশে তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানো বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সফলতা।

শনিবার (৪ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফরকালে তিনি এসব কথা বলেন। সকালে ঢাকার সড়কপথে আসেন প্রতিমন্ত্রী। প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ভূমি অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসে কোনো অনিয়ম সহনীয় নয়। একই সঙ্গে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

সালথা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখা এবং সময়মতো বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। বিকালে সালথায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধি সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শেষপর্বে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “দুর্নীতি দেখলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন। তারা দ্রুত ব্যবস্থা নেবে।” সন্ধ্যায় সফর শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।

সফরের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: তেল ও নিত্যপণ্যের দাম বাড়েনি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: তেল ও নিত্যপণ্যের দাম বাড়েনি

Update Time : ২০ ঘন্টা আগে