গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৯৯ Time View

ডি.এম শাহীন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার লাকসাম সংসদীয় এলাকার মুদাফফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলা উদ্দিন বলেছেন, তিনি নির্বাচিত হলে গ্রামের উন্নয়ন শহরের মতো করে গড়ে তুলবেন।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, তাই গ্রামের উন্নয়নও আধুনিক হতে হবে। মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আলা উদ্দিন জানান, এলাকার সার্বিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য।

আলা উদ্দিন বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও এতিমখানার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং কৃষকদের কল্যাণে কাজ করা তার অন্যতম অঙ্গীকার। সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।

স্থানীয় জনগণের উদ্দেশ্যে আলা উদ্দিন বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই। আপনাদের সমর্থন পেলে মুদাফফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের

Update Time : ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬