গাজীপুর , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১০৩ Time View

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে মাওনা চৌরাস্তা থেকে উজিলাব পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (সকাল সাড়ে ১০টা) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ২৩০০ মিটার দীর্ঘ এই সড়কটি উন্নয়ন করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৮ লক্ষ ৭৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সড়কটি উন্নয়ন হলে স্থানীয় মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ধাপে ধাপে উন্নয়ন করা হচ্ছে। এর ফলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি বলেন, সড়ক উন্নয়ন শুধু যাতায়াতের সুবিধাই বাড়ায় না, এটি একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে। তাই এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আ. মোতালেব, সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোড়লসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, মাওনা চৌরাস্তা সড়ক উন্নয়ন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য এটি ছিল বড় সমস্যা।

তারা বলেন, সড়কটি উন্নয়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি আশপাশের বাজার, শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসা কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

বিশেষজ্ঞদের মতে, শ্রীপুরে সড়ক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গাজীপুরের এই শিল্পাঞ্চল আরও গতিশীল হয়ে উঠবে। নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগও বাড়বে।

উল্লেখ্য, মাওনা চৌরাস্তা এলাকা গাজীপুর জেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। তাই এই সড়ক উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে শুধু স্থানীয় মানুষ নয়, দূর-দূরান্ত থেকে আসা যাত্রী ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Update Time : ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬