গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৬১ Time View

মোঃ কামরুল ইসলাম জেলা প্রতিনিধি, রাঙামাটি:

গভীর শ্রদ্ধা, দোয়া ও নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে প্রখ্যাত সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৯তম শাহাদাৎ বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ ও নিহতের পরিবারের মাঝে এখনো ক্ষোভ, হতাশা ও বেদনা বিরাজ করছে।

দিবসটি উপলক্ষে সাংবাদিক জামাল উদ্দীনের পরিবারের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মরহুমের কবর জিয়ারত, মসজিদে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া শনিবার রাঙামাটির রসুলপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আল মোমিন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রসুলপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দীনের পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিক জামাল উদ্দীনের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল উদ্দীনের বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, মাহমুদুল হাসান মানি, মো. সালা উদ্দীন করিম আবু, মো. জামাল উদ্দীন, মো. জাবেদ উদ্দীন এবং ভাগ্নে মো. মাহাফুজ আলম সবিজ চৌধুরীসহ এলাকার বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু। তিনি বলেন, “২০০৭ সালের এই দিনে আমার ভাইকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ ১৯টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমরা কোনো বিচার পাইনি। হত্যাকারীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। তবুও আমি আশাহত নই, আমি বিশ্বাস করি একদিন না একদিন এই মাটিতেই বিচার হবে।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকারের কাছে তার ভাইয়ের হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় সাংবাদিকরা বলেন, সাংবাদিক জামাল উদ্দীন ছিলেন সাহসী ও নীতিবান সংবাদকর্মী। তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে সাংবাদিকতা করে আসছিলেন এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারের জন্য নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই একটি বড় ক্ষতি।

সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা মনে করেন, দীর্ঘদিনেও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচারহীনতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। তারা দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানান।

উল্লেখ্য, ২০০৭ সালের ৫ মার্চ রাঙামাটি প্রেস ক্লাবে যাওয়ার পথে নিখোঁজ হন সাংবাদিক মো. জামাল উদ্দীন। পরদিন ৬ মার্চ রাঙামাটি পর্যটন কেন্দ্রের পাশের ‘হ্যাডম্যান পাহাড়’ সংলগ্ন জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. জামাল উদ্দীন সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি (NTV), দৈনিক বর্তমান বাংলা এবং বার্তা সংস্থা আবাসে কর্মরত ছিলেন। তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবি করে আসছেন পরিবার, সহকর্মী এবং স্থানীয় সাংবাদিক সমাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬