গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪০ Time View

মো: আরফান আলী:

ঠাকুরগাঁও জেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস” প্রতিযোগিতা। শনিবার (২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন এ আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়। বড় পর্দায় সেই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা। পরে ঠাকুরগাঁওয়ে জাতীয় পতাকা ও নতুন কুঁড়ি স্পোর্টসের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ। তিনি নতুন কুঁড়ি খেলা উদ্বোধন করেন এবং ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চা বাড়লে সমাজে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন আসে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে সাবেক কৃতী ফুটবলার ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জুলু, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী এবং হারুন অর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় মোট ৬টি ইভেন্টে ছেলে ও মেয়েদের অংশগ্রহণ থাকবে। আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি হবে।

এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তরুণদের ক্রীড়ামুখী করতে এমন উদ্যোগ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু

Update Time : ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬