গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৯ Time View

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলার নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির সদস্যরা ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

সংবাদ সম্মেলনে কর্নেল তৌহিদ হাসান বলেন,

“মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মাঠপর্যায়ে কাজ করছে। জেলার প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

Update Time : ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬