
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জননন্দিত জননেতা শওকত হোসেন সরকার। তাঁর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম দীপু।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে। এই পবিত্র দিনে গাজীপুর নগরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের জীবনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়। তাই ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গেও ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি উল্লেখ করেন, গাজীপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। ভেদাভেদ ভুলে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও উন্নত গাজীপুর গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় মোঃ নুরুল ইসলাম দীপু বলেন, “গাজীপুরের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা চাই সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করতে পারেন।”
তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে সবাইকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
সবশেষে তিনি গাজীপুর মহানগরবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক।”

Reporter Name 









