গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা তৎপরতা জোরদার

  • Reporter Name
  • Update Time : ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে। র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফাহাদুজ্জামান জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এছাড়াও, ভোটারদের নিরাপদে ভোট দিতে পারার পরিবেশ বজায় রাখতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার রাখার কথাও জানান।

র‍্যাব সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ক্যাম্প কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান বলেন, “জনগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

স্থানীয়রা র‍্যাবের তৎপরতায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা তৎপরতা জোরদার

Update Time : ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬