গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

৩৪ নং ওয়ার্ডে মশা নিধনে নিজেই মাঠে ‘মানবতার ফেরিওয়ালা’ শাহীন মিয়া

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩৫ Time View

স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া নিজেকে এলাকার মানুষের সেবায় নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয়দের কাছে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত শাহীন মিয়া বলেছেন, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ৩৪ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিশেষ করে মশার উপদ্রব কমাতে নিজ উদ্যোগে ফগার মেশিন নিয়ে এলাকাজুড়ে মশা নিধন কার্যক্রম চালাচ্ছেন। তিনি নিজেই স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে মশা নিধনের কাজ তদারকি করছেন।

শাহীন মিয়া বলেন, “আমি আমার ৩৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করতে চাই। একজন প্রকৃত জনসেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এলাকার স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মশা নিধনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, এলাকার কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু এসব বাধা উপেক্ষা করে তিনি মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবেন। “আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পথে থাকলে জনগণ সব সময় পাশে থাকে,”—বলেন তিনি।

শাহীন মিয়া অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে তার ৩৪ নং ওয়ার্ডে অবস্থিত বিএনপির অফিস এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, ঘটনার পর গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরাও অবগত আছেন বলে তিনি উল্লেখ করেন।

শাহীন মিয়া বলেন, “যত বাধাই আসুক, আমি সৎপথে থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আমি চাই আমার ৩৪ নং ওয়ার্ডের জনগণ ও সাংবাদিক ভাই-বোনেরা আমার পাশে থাকুক। আপনাদের সহযোগিতা ও সমর্থন থাকলে এলাকার উন্নয়নে আরও বেশি কাজ করতে পারবো।”

তিনি বলেন, এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান। বিশেষ করে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন মিয়া বলেন, “আপনারা সব সময় সত্য তুলে ধরেন। এলাকার সমস্যাগুলো তুলে ধরে জনগণের পাশে থাকেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

আলোচনার একপর্যায়ে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম ঈদ মুবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন, যেন আমি মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারি।”

স্থানীয়দের মতে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে শাহীন মিয়া ইতোমধ্যে ৩৪ নং ওয়ার্ডে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। মশা নিধনসহ বিভিন্ন জনসেবামূলক উদ্যোগে তার অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

৩৪ নং ওয়ার্ডে মশা নিধনে নিজেই মাঠে ‘মানবতার ফেরিওয়ালা’ শাহীন মিয়া

Update Time : ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬