গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

শিবপুর-এ শিক্ষকের দুই পা কর্তন: স্বপন গং পলাতক, এলাকায় উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ Time View

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু ছাঈদ মোগল (৭৫)-এর দুই পায়ের রগ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ স্বপন মোগল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে। আহত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আহতের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগলদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিতে গেলে স্বপন মোগল বাধা দেন এবং মারধর শুরু করেন। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই পায়ের রগ কেটে ফেলেন।

এদিকে শুক্রবার রাতে আহত শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে (মামলা নং-১২, তারিখ: ২০/০২/২০২৬)। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “শিবপুরকে বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এখানে সন্ত্রাস ও মাদকের কোনো স্থান নেই। কোনো অপরাধী ছাড় পাবে না—সে আমার আত্মীয় হলেও না।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

শিবপুর-এ শিক্ষকের দুই পা কর্তন: স্বপন গং পলাতক, এলাকায় উত্তেজনা

Update Time : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬