
রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত দুই পুলিশ সদস্যকে পদোন্নতি জনিত র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ ব্যাজ পরানো হয়।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন সৈয়দা মাহমুদা আক্তার ও দিলারা ইয়াসমিন, যারা কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁদের ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার অনুষ্ঠানে বলেন, “পদোন্নতি মানে বর্ধিত দায়িত্ব। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আরও নিবেদিত হওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reporter Name 


















