
বিশেষ প্রতিনিধি:
আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ভিপি নাসির।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তার নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তাকে সক্রিয় দেখা যায়।
পৌরসভার একাধিক ভোটার জানান, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ভিপি নাসির ইতোমধ্যে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে, আসন্ন নির্বাচনে উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন পেলে ভিপি নাসির শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী সমীকরণের ওপরই নির্ভর করছে তার প্রার্থিতা ও রাজনৈতিক

Reporter Name 


















