গাজীপুর , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রাম মডেল স্কুলে প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

একুশের চেতনায় প্রজন্ম গঠন: চট্টগ্রাম মডেল স্কুলে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ॥ মহান শহীদ দিবস ও ৭৫তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে দিনটি পালন করেছে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন চাঁন্দার পাড়া মোড় মেইন রোডস্থ আনন্দ বাজার সংলগ্ন চট্টগ্রাম মডেল স্কুল। অমর একুশের চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে ধারণ ও ভাষা আন্দোলনের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আয়োজন করা হয় সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে শিক্ষার্থীরা একুশের তাৎপর্য উপলব্ধি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বিশেষ কারণে অনুপস্থিত থাকায় সহকারী প্রধান শিক্ষিকা মোছা. ইয়াছমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার, ক্রাইম পেট্রোল বিডির চট্টগ্রাম প্রতিনিধি মো. আসাদুল ইসলাম এবং দৈনিক অপরাধ অনুসন্ধানের প্রতিনিধি মো. নুর নবী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. ইলিয়াস, মেহেদী হাসান, সুপন দেবনাথ এবং শিক্ষিকা মোছা. ইয়াছমিন ইসলাম, রুমানা পারভীন, কণিকা দাশ, লাকি দাশ, মোমিনা ও সানজিদা সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবকও অংশ নেন।

বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীল উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। বক্তারা বিদ্যালয়ের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে সভানেত্রী মোছা. ইয়াছমিন ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রাম মডেল স্কুলে প্রতিযোগিতা

Update Time : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬