
কৌশিক হোসেন | জেলা প্রতিনিধি, পাবনা
পাবনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে একটি বিদেশি রিভলভারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), পাবনা সদর থানাধীন উত্তর রঘুনাথপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জব্বার প্রামানিক (৪২) ও গুলজার হোসেন (৩৫) নামের দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার, একটি রিভলভার কভার, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Reporter Name 


















