গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

পাথরঘাটায় শহিদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

পাথরঘাটায় শহিদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

 যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বরগুনার পাথরঘাটার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাথরঘাটা হাসপাতাল সড়কের সংগ্রাম মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন এসমে। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ স্বেচ্ছাসেবক মেহেদী সিকদার, অনুসন্ধানী সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন, মানবিক সাংবাদিক মল্লিক মো. ইলিয়াস বুলবুল সোহেল এবং স্বেচ্ছাসেবক সোহাগ আকন।

সংগঠনের সহসভাপতি তাসলিমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শোয়েব তাসিন।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও জাতীয় চেতনার জাগরণের সূচনা। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্নকে লালন করেছে। বক্তারা নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা পৌঁছে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে শুদ্ধ বাংলা ভাষায় বক্তৃতা ও খাঁটি আঞ্চলিক ভাষায় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা ও আঞ্চলিক ভাষার সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

পাথরঘাটায় শহিদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬