
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৮ শতাংশ।
নরসিংদী-2 (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট। মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন, ভোট কাস্ট হয়েছে ৬০ শতাংশ।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থী তাজুল ইসলাম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

Reporter Name 


















