গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

গাজীপুরে ডিউটিরত পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর, শামসুল হোটেলের জায়গার মালিক গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

সাংবাদিক মোসাম্মৎ রিনা আক্তার 

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল আনোয়ারের ওপর ন্যাক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় শামসুল হোটেলের জায়গার মালিক শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ওপর এ ধরনের হামলা এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ভোগড়া বাইপাস এলাকায় নিয়মিত ডিউটি পালন করছিলেন কনস্টেবল আনোয়ার। এ সময় তিনি কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে দায়িত্ববোধ থেকেই তাদের দিকে লেজার লাইট নিক্ষেপ করেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে শিপন মিয়া অকারণে উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। শিপন মিয়া ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ডিউটিরত কনস্টেবল আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতরভাবে আহত করে। জনসম্মুখে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে এভাবে হামলার শিকার করা আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনার খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, ডিউটিরত পুলিশ সদস্যের ওপর হামলার মতো গুরুতর অপরাধের ঘটনায় শিপন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর ভোগড়া বাইপাসসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের দৃষ্টান্তমূলক অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

গাজীপুরে ডিউটিরত পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর, শামসুল হোটেলের জায়গার মালিক গ্রেফতার।

Update Time : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬