
মু.হায়দার আলী (রানা) ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় চেক পোস্ট স্থাপন করে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো. জামির হোসেন জনি জেলার মুরাদনগর উপজেলার তোল্লাবাখন নগর মৃত মজিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ-১৪- ৭৭৭২ তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা কয়েকটা পোটলায় মোড়ানো ১৮ কেজি গাজা উদ্ধার করে মোঃ জামির হোসেন জনি কে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, ডিউটিরত অবস্থায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহ হলে আমার থানার পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের ভিতরে থাকা ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 


















