
হাটহাজারী, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পূর্ব শিকারপুর গ্রামের সৈয়দ ভিটার পেছনের বৈদ্যুতিক খুটির পাশে লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি হাত, ২টি পা (পোড়া), ১টি বিচ্ছিন্ন মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে। এগুলো ময়নাতদন্তের জন্য হাটহাজারী মর্গে প্রেরণ করা হয়েছে।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধারকৃত মাথার ডান চোখ নেই, বাম চোখ বন্ধ, দুই কান রয়েছে এবং মুখ ও নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া এবং ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর জানান, তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তবে খবরটি শুনেছেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, লাশের পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

Reporter Name 






















