
সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি: জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর কমিটির ২০২৬–২৭ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক কে এম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে জিন্নাত আলীকে সভাপতি এবং মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্তরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মনোয়ার হোসেন রতন — সিনিয়র সহ-সভাপতি
মো. আফতাব আলম — সহ-সভাপতি
মাহমুদ হায়দার জীবন — সহ-সভাপতি
সেলিম চৌধুরী — যুগ্ম সাধারণ সম্পাদক
তুষার দাশ — যুগ্ম সাধারণ সম্পাদক
আজাদ মামুন — যুগ্ম সাধারণ সম্পাদক
মো. আব্দুল্লাহ আল নোমান — সাংগঠনিক সম্পাদক
মো. সেলিম — সহ-সাংগঠনিক সম্পাদক
জামাল উদ্দিন — প্রচার সম্পাদক
আবু সাইদ — প্রচার সম্পাদক
আবু সাইদ — অর্থ সম্পাদক
আহমেদ নুর মাসুদ — সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
কামাল হোসেন — দপ্তর বিষয়ক সম্পাদক
কার্যকরী সদস্য: মো. আল আমিন, নুরে আলম, আবু সাইদ, টিপু সুলতান, এম সম্রাট, এনাম, মোহা।
প্রেস বিজ্ঞপ্তিতে আশাবাদ প্রকাশ করা হয়েছে যে, নবগঠিত কমিটি চট্টগ্রাম মহানগরে জেএসএফবি’র কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

Reporter Name 


















