গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

“নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান

মো. মুক্তাদির হোসেন | স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ-বাড়িয়া) এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভায় জনতার দলের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের সামনে গিয়ে পথসভাটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জনতার দলের কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (রফিক) এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ নোমান।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা আজম খান।

বক্তব্যে আজম খান বলেন,

“জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি আমি নির্বাচিত হই, তাহলে কালীগঞ্জের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে সর্বাত্মকভাবে কাজ করবো।”

তিনি বলেন, কালীগঞ্জের রাস্তাঘাটের ভোগান্তি দূর করা হবে এবং বাজার এলাকার ব্যবসায়ীরা আর দোকান বন্ধের দুশ্চিন্তায় ভুগবেন না। দোকানপাটে চুরি ও ডাকাতি রোধে গুরুত্বপূর্ণ স্থানে জাপানি প্রযুক্তির আধুনিক সিসি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা হবে। এরপরও কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে কালীগঞ্জ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

আজম খান আরও বলেন,

“কালীগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হবে। হিন্দু ও খ্রিষ্টান ভাই-বোনসহ সকল ধর্মের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি অসহায়, দরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কালীগঞ্জকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন,

“বাল্যবিবাহ রোধে কালীগঞ্জের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

পথসভায় আবেগঘন কণ্ঠে আজম খান বলেন,

“আমি আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি—সবচেয়ে বড় কথা আমি আপনাদের কালীগঞ্জের সন্তান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের দ্বারপ্রান্তে ভোটের যুদ্ধে নেমেছি।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না এবং কালীগঞ্জকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের ‘কলম’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন,

“জয় হবে কালীগঞ্জের শান্তিপ্রিয় ও শান্তিকামী মানুষের।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা

Update Time : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬