গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা রবিবার (২৫ জানুয়ারি) জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস।

কল্যাণ সভায় পুলিশ সুপার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা, অসুবিধা এবং কর্মসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

এসময় দীর্ঘদিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন শেষে প্রিসক্রিপশন অব রেজিস্ট্রেশন লেভেল (পিআরএল)-এ গমনকারী কনস্টেবল মোঃ শফিকুর রহমানকে পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম. সালিমুল হকসহ জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬