গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ ডিআই পিকআপ

  • Reporter Name
  • Update Time : ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ-এ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় অভিযান চালানো হয়। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা সড়কে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, গ্রাম শিকন্দরপুর বড়াউট এবং মো. সাজন মিয়া, পিতা মৃত আছকর মিয়া, গ্রাম ঈশাগ্রাই। তারা দুজনই ওসমানীনগর থানার বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গভীর রাতে মাদক পাচারের তথ্য পেয়ে পুলিশ ওত পেতে ছিল। সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ ডিআই পিকআপ

Update Time : ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬