
বিশেষ প্রতিনিধি :
দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে দেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন।
জানা গেছে, দেশে ফেরার পর টানা পনের দিনেরও বেশি সময় ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এই অসুস্থতা তার জন্য শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও এক কঠিন সময় হয়ে উঠেছে।
তবে একজন সচেতন ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি এ অবস্থাকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন। ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এই সময় অতিক্রম করার চেষ্টা করছেন বলে জানান।
মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) বলেন,
“এই মুহূর্তে আপনাদের দোয়া ও সহমর্মিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আ useমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তায়ালা তাঁর অশেষ রহমত ও শিফায় আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে ইসলাম ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক দেন।”
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—
“ইয়া রাব্বুল আলামিন, আমাকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।”

Reporter Name 


















