
পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদল সভাপতি পদপ্রার্থী মামুন হাওলাদার আটক, নেতাদের অভিযোগ রাজনৈতিক টার্গেটিং
গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদপ্রার্থী মো. মামুন হাওলাদারকে পুলিশ একটি মামলায় আটক করেছে। তবে দলীয় নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক হয়রানি হিসেবে দেখছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মামুন হাওলাদার রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আন্দোলন, কর্মসূচি ও দলীয় সংকটে তিনি সামনের সারির নেতা ছিলেন। নেতাকর্মীদের অভিযোগ, তার এই সক্রিয় অবস্থানকে কেন্দ্র করে তাকে লক্ষ্য করে সাজানো মামলা তৈরি করা হয়েছে।
নেতাকর্মীরা বলেন, এটি প্রতিদ্বন্দ্বিতামূলক সাংগঠনিক বাস্তবতায় তাকে দুর্বল করার একটি রাজনৈতিক পদক্ষেপ। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সতর্ক করেছেন, ভিন্নমত বা সক্রিয় রাজনৈতিক অবস্থানকে দমন করতে আইনকে হাতিয়ার বানানো হলে তা গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

Reporter Name 


















