
সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিলেন চেয়ারম্যান তারেক রহমান
মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এবার আমাদের সবার দায়িত্ব দেশ গড়ার কাজে এগিয়ে আসা।”
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটায় সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, সিরাজগঞ্জ, পাবনা ও উত্তরাঞ্চলকে কৃষিনির্ভর শিল্পে সমৃদ্ধ করে গড়ে তুলতে চায় বিএনপি। একই সঙ্গে তিনি ওই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির চেয়ারম্যান বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে জড়ো হন।
বেলা বারোটার মধ্যেই জনসভাস্থল ও আশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Reporter Name 


















