গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সাতকানিয়ায় নতুন সাংবাদিক সংগঠন: আহ্বায়ক রুবেল, সম্পাদক তারেক

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩৯ Time View

‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নে’ নামে নতুন সংগঠন, আহ্বায়ক রুবেল-সচিব তারেক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে গঠিত হয়েছে ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন’(সাসাই)। রোববার (১ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সভায় গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোন প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হক।

সভায় আগামী ৯০ দিনের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

সাতকানিয়ায় নতুন সাংবাদিক সংগঠন: আহ্বায়ক রুবেল, সম্পাদক তারেক

Update Time : ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬