গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

জয়পুরহাটে এনসিপির জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৯ Time View

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

অদক্ষ ও অকার্যকর বলে অভিযোগ তুলে জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্র শক্তি-র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, এবং ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কয়েকজন নেতা স্বেচ্ছাচারিতায় লিপ্ত রয়েছেন। তারা সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়, নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সঙ্গে কোনো সমন্বয় করছেন না।

বক্তারা আরও বলেন, তারা ১০ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চান এবং সংগঠনের অভ্যন্তরে গণভোট নিয়ে বিভ্রান্তি ও প্রতারণা করা হচ্ছে।

মানববন্ধন থেকে দ্রুত এনসিপির বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

জয়পুরহাটে এনসিপির জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন

Update Time : ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬