গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

রাঙ্গুনিয়ায় চাঁদা না দেওয়ায় যুবককে অপহরণ ও কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় এক যুবককে অপহরণ করে গহীন জঙ্গলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় তারেকের পরিবার নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারেক (২৭) নামে ওই যুবককে অপহরণ করে গহীন পাহাড়ী জঙ্গলে নিয়ে যায় তারা। পরে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মীরেরখীল বিট পুলিশ খবর পেয়ে ‘সিঙ্গাপুর’ নামক এলাকার গহীন জঙ্গল থেকে অপহৃত যুবককে উদ্ধার করে।

তারেকের ভাই মানিক জানান, বসতভিটায় টিনের নতুন ঘর নির্মাণের জন্য কয়েকদিন আগে সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে চাঁদাবাজ সন্ত্রাসীরা তারেককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তার ভাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। ভুক্তভোগী তারেক মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের নবীর হোসেন মাস্টার বাড়ির আবুল খায়েরের ছেলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

রাঙ্গুনিয়ায় চাঁদা না দেওয়ায় যুবককে অপহরণ ও কুপিয়ে জখম

Update Time : ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬