
মাসুদ রানা বাবুল, নরসিংদী:
নরসিংদী জেলার রাজনীতিতে তারুণ্যের সাহসী কণ্ঠ ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ভিপি মনির হোসেনকে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় জনগণের একটি বড় অংশ।
ভিপি মনির হোসেন বর্তমানে নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মেহেরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া তিনি নরসিংদী চেম্বার অব কমার্স–এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যার মাধ্যমে ব্যবসায়ী মহলেও আস্থা অর্জন করেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং একাধিকবার কারা নির্যাতনের শিকার হওয়ার বিষয়টিও তার রাজনৈতিক জীবনের অংশ বলে জানা যায়।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল রূপ দিতে কাজ করবেন।
উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ড. আব্দুল মঈন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভিপি মনির হোসেন।

Reporter Name 


















