
মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সমর্থকরা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরস্থ উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্য্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার লিখিত বক্তব্যে জানান, ৬ ফেব্রুয়ারি ভবেরচর ইউনিয়নের আলীপুরায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত ঘটনা হলো, বহিস্কৃত বিএনপি নেতা আব্দুর রহমান শফিক কালো টাকা বিতরণের সময় স্থানীয়রা তাকে আটক করে ফেরত পাঠায়, কিন্তু তিনি প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক, উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ, যুবদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, “ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা প্রতিদিন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের বলবো, ধানের শীষের ছায়াতলে চলে আসুন, আমরা আপনাদের সম্মানের সঙ্গে গ্রহণ করব।”

Reporter Name 


















