গাজীপুর , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’ ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

বেলকুচিতে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

বেলকুচিতে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

আশিকুর রহমান জুয়েল, বেলকুচি প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে একই মঞ্চে সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রার্থীরা তাদের ইশতেহারে বেলকুচি উপজেলার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এতে তাঁত শিল্পের আধুনিকীকরণ, বেলকুচি চৌহালীর নদী ভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, বেকারত্ব হ্রাসে শিল্প পার্ক স্থাপন, শিল্প গ্যাসের ব্যবস্থা এবং সড়ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় বেলকুচি-কামারখন্দ সেনা ক্যাম্পের অফিসার মেজর তৌসিক সাজিদ এবং বেলকুচি থানার তদন্ত অফিসার ইনচার্জ জহুরুল হক উপস্থিত ছিলেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে অংশ নেন—

বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম

জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী

গণঅধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’

বেলকুচিতে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

Update Time : ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬