
সাদেকুল ইসলাম | বিরল (দিনাজপুর)
ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় বিরলে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
উপজেলার ১০টি ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক। সভাপতিত্ব করেন উপজেলার কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাথ জীময় সরকার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ।
গেইনের প্রতিনিধি সামিহা ইসরাত সিলভিয়া কর্মশালাটি সঞ্চালনা করেন এবং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সেশন পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক।
কর্মশালার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কার্যকর ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

Reporter Name 


















