
বিজয়নগরে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা ও ৩০ ক্যান বিয়ারসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ১৮ জানুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১২ কেজি গাঁজা এবং ৩০ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ আরাফাত ভূঁইয়া। তার পিতা আব্দুল হালিম ভূঁইয়া এবং মাতা আকলিমা খাতুন। তিনি কাশিনগর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ অভিযানটি এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

Reporter Name 





















