গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল
বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ Time View

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছোট ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোটকেন্দ্রকে কেন্দ্র করে বিদ্যালয়ে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, স্কুল ছুটির পর ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকায় চুরির কোনো ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, গত সোমবার স্কুল ছুটির পর শিক্ষকরা ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। ফলে চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাকি তিনটি ক্যামেরা দিয়ে বর্তমানে কেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে, চুরি হওয়া ক্যামেরার আওতাধীন অংশটি নতুন করে সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬