গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

বরকল–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিকশা প্রতীকের পক্ষে রাঙামাটির বরকল উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে বরকল উপজেলার এরাবুয়া বাজার, ভুষনছড়া বাজার, ছোট হরিনা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ চলাকালে জোটের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা সভাপতি রুস্তম আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন
রাঙামাটি জেলা জামায়াতের শুরা সদস্য ও সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা শুরা সদস্য ও পৌরসভা জামায়াতের দায়িত্বশীল জামশেদুল আজম,এনসিপির রাঙামাটি জেলা যুগ্ম সদস্য সচিব মো. আবুল কাশেম, জেলা সাংগঠনিক সম্পাদক লেলিন চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুমিনসহ বরকল উপজেলার এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ
উন্নয়ন,ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
এ সময় রাঙামাটি–২৯৯ আসনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন,এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি মানবিক,ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।বক্তারা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমানে বরকলসহ পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তারা।
গণসংযোগ ও পথসভা চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ভোটাররা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

বরকল–২৯৯ আসনে রিক্সা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা

Update Time : ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬