
বগুড়ার কাহালুতে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে কাহালু উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন কাহালু – নদ্রীগ্রামের এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন
প্রেসক্লাবের সভাপতি, /সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Reporter Name 


















