গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১২ Time View

যেপাবনা প্রতিনিধি :

পাবনা-৩ ( চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর)আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাঃ আলী আজগর আজ ৩০-০১-২০২৬ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফরিদপুর উপজেলা প্রেসক্লাবে এক নির্বাচনী সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী বলেন, দেশ বর্তমানে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জনগণের সামনে সৎ, যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের বিকল্প তুলে ধরতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। পাশাপাশি সংখ্যালঘুসহ সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী অভিযোগ করেন, অতীতে নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হয়।

শেষে তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

Update Time : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬