
ফরিদপুরে পুলিশের লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধারের ঘটনায় সংশোধনী
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে পুলিশের লুট হওয়া ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় পূর্বে প্রকাশিত সংবাদের একটি অংশে অনিচ্ছাকৃত ভুল তথ্য প্রকাশিত হয়েছিল।
উক্ত ঘটনায় উদ্ধারস্থল হিসেবে পূর্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিআরটিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী কাঁচা রাস্তার উপর বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড় উল্লেখ করা হয়।
সংশোধিত তথ্য অনুযায়ী, উদ্ধারস্থলটি বিআরটিসি অফিস নয়; বরং বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে অবস্থিত।
ভুল তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সংশোধিত তথ্য পাঠকদের অবগতির জন্য জানানো হলো।

Reporter Name 


















