গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার কুতুকছড়ি বাজারে জনসংযোগ ও পথসভা

  • Reporter Name
  • Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১১তম দিনে সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় জনসংযোগ, নির্বাচনী ইশতেহার বিতরণ ও পথসভা করেন।

রোববার (০১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পথসভায় জুঁই চাকমা বলেন, “আমরা নির্বাচন করতে এসেছি, কারও বিরুদ্ধে কথা বলতে আসিনি। জনগণ যাকে ভোট দেবেন, তিনিই সংসদ সদস্য নির্বাচিত হবেন। তবে একটি সিন্ডিকেট আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ডেকে নিয়ে হুমকি দিচ্ছে এবং আমার পক্ষে কাজ না করতে নিষেধ করছে—এটি মোটেও ভালো লক্ষণ নয়।”

তিনি আরও বলেন, “এই সিন্ডিকেটের কোনো নীতি বা আদর্শ নেই। কখনো ব্যাঙের মুখে, কখনো সাপের মুখে চুমু দেয়। তাদের উদ্দেশে বলতে চাই—মাথা বিক্রি বাণিজ্য বন্ধ করুন।”

কুতুকছড়ি ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “জেলা সদরে অবস্থিত হলেও এই এলাকার মানুষের জীবনমানের তেমন কোনো উন্নয়ন হয়নি। আপনারা আমাকে সংসদে পাঠালে এলাকার মুরব্বিদের পরামর্শ নিয়ে কুতুকছড়ির উন্নয়নে কাজ করব।”

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “আমি পরিবর্তনের পক্ষে। একটি পরিবর্তিত বাংলাদেশ গড়তে কুতুকছড়ি এলাকার জনগণকে আমার পাশে চাই।”

পথসভায় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, আবু বড়ুয়া, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, মনিকা চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় গণ্যমান্য

ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার কুতুকছড়ি বাজারে জনসংযোগ ও পথসভা

Update Time : ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬