
নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মিলন হোসেননি য়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক জুম্মা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ (৪৬) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজি, সদস্য সচিব আঞ্জুমান পাভেলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Reporter Name 


















