গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩ Time View

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী 

নরসিংদীর বেলাবো উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বেলাে বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক এবং নরসিংদীর জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর আচরণবিধি, নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬