গাজীপুর , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’ ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

‎নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

  • Reporter Name
  • Update Time : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি।। 

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী তালেব উদ্দিন আহমেদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

‎রোববার(০১ফেব্রুয়ারি)বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্বজনরা দাবি করেন, প্রকাশিত ওই সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর। 

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিন আহমেদের ভাতিজা ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মোঃ রিপন মিয়া। বক্তব্যে তিনি বলেন, তার চাচা দীর্ঘ বছর ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং সেখানে ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দেশের ও মানুষের কল্যাণে কাজ করছেন। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহলের ইন্ধনে কিছু স্স্থানীয় পত্রিকায় তার চাচার বিরুদ্ধে জমি দখল, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির যে কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। রিপন মিয়া আরও উল্লেখ করেন, তালেব উদ্দিন আহমেদের কোনো অবৈধ অস্ত্র নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সাথে জড়িত নন। মূলত এলাকায় তার জনপ্রিয়তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছে।

‎নবীগঞ্জ উপজেলা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার চাচার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিপন মিয়া বলেন, আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে সত্যতা যাচাই না করে এমন হয়রানিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’

‎নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

Update Time : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬