
ফরিদপুর, মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি:
জাতীয় বিভেদ ভুলে এবং দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা দেশের নতুন রূপে সাজানোর যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত মন্ত্রী ও সংসদ সদস্যদের শপথ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মন্ত্রীরা যারা শপথ নিয়েছেন তারা হলেন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ এবং খলিলুর রহমান।
নতুন মন্ত্রিসভা দেশের উন্নয়ন, শান্তি ও প্রগতিশীল পথে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছে।

Reporter Name 


















