গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ও কাশির সিরাপ জব্দ, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৫ Time View

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় ভোর ৪টা ১৫ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েবে সুবেদার মংচাদু মার্মার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘীর পশ্চিম পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দ্বিতীয় ঘটনায় একই দিন ভোর ৫টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলঘড়িয়া বিজিবি প্রস্তাবিত ক্যাম্প সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ, একটি মোবাইল ফোনসহ মো. কারিমুল ইসলাম (৩২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। অভিযানের সময় অপর এক চোরাকারবারি পালিয়ে যায়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ও কাশির সিরাপ জব্দ, আটক ১

Update Time : ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬