গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

ধানের শীষের পক্ষে কালীগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২০ Time View

ধানের শীষের পক্ষে কালীগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | মোঃ মুক্তাদির হোসেন

গাজীপুর-৫ আসনের অন্তর্গত কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের পুবাইল বাড়িয়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক (মিলন)-এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরশাদী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শাহানাজ আক্তার (চামেলী)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল)।

খাজা মার্কেট সংলগ্ন মতির টেকে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ নির্বাচনী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক, যিনি কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবু, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কল্পনা আক্তার, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি শম্পা হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, কালীগঞ্জের উন্নয়ন ও জনগণের আস্থার প্রতীক হিসেবে মিলন একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে বিজয়ী করতে পারলে কালীগঞ্জকে আধুনিক ও উন্নয়নমুখী একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কালীগঞ্জের সার্বিক উন্নয়ন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এ কে এম ফজলুল হক মিলনের বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

ধানের শীষের পক্ষে কালীগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬