গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

“দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই” — মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

  • Reporter Name
  • Update Time : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৭ Time View

“দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই” — মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন,

“দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি ও আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবো। কোনো দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এ উদ্যোগ নিতে চায়।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মুফতি রেজাউল করীম আরও বলেন,

“ইসলামী আদর্শ অনুযায়ী দেশকে ভালোবাসা সকলের কর্তব্য। দেশের একটি বড় অংশ তরুণ প্রজন্ম। তাদেরকে দেশের উন্নয়নে ইসলামের ছায়াতলে থেকে কাজ করতে হবে। ভালো নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা গাজী আতাউর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলে আহ্বান জানাই।”

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, এবং জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আজিজুল ইসলাম সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আব্রাম

দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী

মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ

গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বকর নাজমুল

গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক আঃ মাওলা আব্দুল আউয়াল

এছাড়া গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

“দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই” — মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

Update Time : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬