গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

গজারিয়া (মুন্সীগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) গজারিয়া উপজেলায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সুপার ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোটগ্রহণ চলাকালীন ও ভোটগ্রহণ-পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
প্রতিবেদন:
মোঃ দুলাল সরকার
গজারিয়া উপজেলা প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Update Time : ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬