
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পাইকড়তলা মোড়, নতুন বাজার, লক্ষ্মীপুর, কাজীপাড়া, কুমারপাড়া ও বারোঘরিয়া বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা ও প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয়রা।
গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Reporter Name 


















