
চট্টগ্রাম, এনামুল হক রাশেদী:
বিএনপির নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম উঠে এসেছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ২ জন। বৃহত্তর চট্টগ্রাম থেকে রয়েছেন মাত্র ২ জন, বাকি জেলা থেকে আসন পেয়েছেন কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁদপুর ও পার্বত্য চট্টগ্রামের নেতা-মন্ত্রীরা।
চট্টগ্রাম বিভাগের মন্ত্রী ও প্রতিমন্ত্রী তালিকা
পূর্ণমন্ত্রী:
আমীর খসরু মাহমুদ চৌধুরী – অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় (চট্টগ্রাম-১১)
সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কক্সবাজার)
আবদুল আওয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (ফেনী)
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (কুমিল্লা)
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয় (লক্ষ্মীপুর)
জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (কুমিল্লা)
দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (পার্বত্য চট্টগ্রাম)
আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (চাঁদপুর)
মোহাম্মদ আমিন উর রশীদ – মন্ত্রী (কুমিল্লা)
ড. খলিলুর রহমান – পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট, ফেনী)
প্রতিমন্ত্রী:
জোনায়েদ আব্দুর রহিম সাকি – অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ব্রাহ্মণবাড়িয়া)
মীর মুহাম্মদ হেলাল উদ্দীন – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (চট্টগ্রাম-৫)
চট্টগ্রাম বিভাগের এই প্রতিনিধিত্ব রাজনৈতিক ভারসাম্য এবং জেলা সমন্বয়কে প্রাধান্য দিয়েছে।
অন্যান্য বিভাগের সংক্ষিপ্ত তথ্য
ঢাকা: পূর্ণমন্ত্রী ৪, প্রতিমন্ত্রী ৬
রাজশাহী: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৪
বরিশাল: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩
খুলনা: পূর্ণমন্ত্রী ১, প্রতিমন্ত্রী ৩
ময়মনসিংহ: প্রতিমন্ত্রী ৫
রংপুর: পূর্ণমন্ত্রী ৩, প্রতিমন্ত্রী ১
সিলেট: পূর্ণমন্ত্রী ২
চট্টগ্রাম বিভাগ থেকে নতুন মন্ত্রিসভায় মাত্র ২ জন বৃহত্তর চট্টগ্রাম থেকে নির্বাচিত হলেও, জেলার রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য নিশ্চিত করা হয়েছে।

Reporter Name 


















